মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৪০
তিনি বলেন, আবূ হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের এসব হাদীস শুনিয়েছেন। এরপর তিনি বেশ কয়েকটি হাদীস উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হল রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ একটি স্ত্রীলোক একটি বিড়ালকে কষ্ট দেওয়ার দরুণ জাহান্নামে প্রবেশ করে। সে এটিকে শক্ত করে বেঁধে রাখে এবং বন্দী দশায় সে এটিকে খাবার দেয়নি, পানীয় দেয়নি এবং তাকে বন্ধনমুক্ত করে ছেড়েও দেয়নি, যাতে সে যমীনের পোকা-মাকড় খেয়ে বাচতে পারে। অবশেষে বিড়ালটি ক্ষুৎপিপাসায় (কাতর হয়ে) মারা যায়।