মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৪৬
কুতায়বা ইবনু সাঈদ, মুহাম্মাদ ইবনু রুমহ, আবূ বকর ইবনু আবূ শায়বা ও মুহাম্মাদ ইবনু মুসান্না (রহঃ) ... আয়িশা (রাঃ) থেকে বর্নিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, জিবরীল (আলাইহিস সালাম) আমাকে প্রতিবেশী সম্পর্কে এমনভাবে জোর দিয়ে নির্দেশ দেন যে, আমি ধারণা করছিলাম তিনি সম্ভবত তাকে ওয়ারিস বানিয়ে দিবেন।