Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৬৭

প্রায় ১ মিনিট · ১০৪ শব্দ

তিনি বলেন, আমরা আরাফাতের মাঠে অবস্থান করছিলাম। তখন আমীরুল হাজ্জ উমর ইবনু আবদুল আযীয (রহঃ) এলেন। লোকেরা তাঁকে দেখার জন্য দাড়িয়ে গেল। তখন আমি আমার পিতাকে বললাম, হে আব্বাজান! আমার মনে হয়, আল্লাহ তা’আলা উমর ইবনু আবদুল আযীয (রহঃ) কে ভালবাসেন। তিনি বলেন, সে কি? অর্থাৎ তুমি কিভাবে বুঝলে? আমি বললাম, এ কারণে যে, মানুষের অন্তরে তার ভালবাসা বদ্ধমূল হয়ে গেছে। তিনি বললেন, তোমার বাবার কসম! আমি আবূ হুরায়রা (রাঃ) কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীস বর্ণনা করতে শুনেছি। এরপর তিনি সুহায়ল (রাঃ) থেকে জারীর (রহঃ) বর্ণিত হাদীসের অনুরূপ উল্লেখ করেন।

ছবি বানান