মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৭৭
তিনি বলেন, জনৈক ব্যক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এল। এরপর সে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলল, সে ব্যক্তি সম্পর্কে আপনি কী ধারণা পোষণ করেন, যে একটি কাওমকে ভালবাসে অথচ সে তাদের সাথে সম্পৃক্ত হয়নি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ কোন মানুষ যাকে ভালবাসে সে তার সাথেই (থাকবে)।