মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৪৮৩
উসমান ইবনু আবূ শায়বা ও ইসহাক ইবনু ইবরাহীম ও সাঈদ আশাজ্জু, উবায়দুল্লাহ ইবন মু’আয (রহঃ) ... আ’মাশ (রহঃ) থেকে এই সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তিনি (আ’মাশ) ওয়াকী বর্ণিত হাদীসে বলেছেন, নিশ্চয়ই তোমাদের কারো সৃষ্টি (শুক্র) তার মাতৃ উদরে চল্লিশ দিন ও রাত জমাট রাখা হয়। আর তিনি শু’বার সূত্রে মু’আয বর্ণিত হাদীসে বলেছেন, চল্লিশ রাত কিংবা চল্লিশ দিন। কিন্তু জারীর ও ঈসা (রহঃ) এর হাদীসে 'চল্লিশ দিন' কথা উল্লেখ রয়েছে।