মুসলিম শরীফ - হাদীস নং ৬৪৯
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শ্যালিকা এবং আবদুর রহমান ইবনু আওফের স্ত্রী উম্মু হাবীবা বিনতে জাহশ (রাঃ) সাত বৎসর যাবত ইসতিহাযার রোগী ছিলেন। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এ ব্যাপারে মাসআলা জানতে চাইলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা হায়িয নয়, বরং ধমনীর (শিরা) রক্ত। তাই তুমি গোসল করে ফেল এবং সালাত (নামায/নামাজ) আদায় কর। আয়িশা (রাঃ) বলেন, এরপর তিনি তার বোন যায়নাব বিনতে জাহশের কক্ষে একটি পাত্রে (থেকে পানি নিয়ে) গোসল করতেন। এমনকি পানি রক্তে লাল হয়ে যেত। ইবনু শিহাব বলেন, আমি এ হাদীসটি আবূ বকর ইবনু আবদুর রহমান ইবনুল হারিস ইবনু হিশাম-এর কাছে বর্ণনা করলাম। তিনি বললেন, আল্লাহ তা’আলা হিন্দা-এর ওপর রহমত করুন সে যদি এ ফাতওয়া (মাসআলা) শুনতে পেত! আল্লাহর কসম! সে শুধু কাঁদত। কারণ সে সালাত আদায় করত না (এ মাস’আলা তার জানা ছিলনা, ফলে সালাত পড়তে না পারার কারণে কাঁদত)।