মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫০৪
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ আদম (আলাইহিস সালাম) ও মূসা (আলাইহিস সালাম) বিতর্কে লিপ্ত হলেন। তখন মূসা (আলাইহিস সালাম) তাকে বলেছেন, আপনি তো সেই আদম (আলাইহিস সালাম) যাকে তাঁর ভুল জান্নাত থেকে বহিস্কৃত করেছে। তখন আদম (আলাইহিস সালাম) তাকে বললেন, তুমি তো সেই মূসা আল্লাহ তা’আলা যাকে তার রিসালাত ও কালামের জন্য মনোনীত করেছেন। এরপরও তুমি আমাকে ভৎসনা করছো, এমন একটি বিষয়ের কারণে, যা আমার সৃষ্টির পুর্বেই আমার উপর নির্ধারিত হয়েছিল। ফলে আদম (আলাইহিস সালাম) মূসা (আলাইহিস সালাম) এর উপর বিজয়ী হলেন।