মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫২০
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রতিটি মানব সন্তানকে তার মা ফিতরাতের উপর জন্মদান করে। পরে তার পিতামাতাই তাকে ইয়াহুদী বানায়, খ্রীষ্ট্রান বানায় এবং অগ্নি উপাসক বানায়। যদি তার পিতামাতা মুসলিম হয়ে থাকে, তাহলে শিশুটি মুসলিম হবে। প্রত্যেক মানব শিশুকে তার মাতার প্রসবকালে শয়তান তার দু’পাঁজরে খোচা দিয়ে থাকে। তবে মারইয়াম ও তার পুত্র ঈসা (আলাইহিস সালাম) কে শয়তান খোঁচা দিতে পারেনি।