Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬৫৩

প্রায় ১ মিনিট · ৬৭ শব্দ

তিনি বলেন, উম্মু হাবীবা বিনতে জাহশ (রাঃ) যিনি আবদুর রহমান ইবনু আওফ (রাঃ)-এর স্ত্রী ছিলেন—একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে রক্ত সম্পর্কে অভিযোগ করল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বললেন, তোমার যে কয়দিন হয়েয চলত, সে কয়দিন পরিমাণ তুমি অপেক্ষা কর। তারপর গোসল কর। এরপর তিনি প্রতি সালাত (নামায/নামাজ)-এর সময়ই গোসল করতেন।

ছবি বানান