Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫৩১

প্রায় ২ মিনিট · ১৯৪ শব্দ

তিনি বলেন, উম্মু হাবীবা (রাঃ) বললেন, হে আল্লাহ! আমার স্বামী রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা আবূ সুফিয়ান ও আমার ভাই মুআবিয়া (রাঃ) দ্বারা আমাকে উত্তম সম্পদ দান করুন (তাদের দীর্ঘজীবী করুন)। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেনঃ তুমি তো আল্লাহর কাছে প্রার্থনা করলে নির্ধারিত বয়স, সীমাবদ্ধ অবকাশ এবং বণ্টিত জীবিকার, যার কিছুই তার নির্ধারিত সময়ের পূর্বে ত্বরান্বিত করবেন না এবং নির্ধারিত সময় হওয়ার পরে বিলম্বিত করবেন না। যদি তুমি আল্লাহর কাছে দুআ করতে যেন তিনি তোমাকে জাহান্নামের আযাব থেকে এবং কবর আযাব থেকে রেহাই দান করেন তাহলে তা তোমার জন্য খুবই ভাল হতো। বর্ণনাকারী বলেন, জনৈক ব্যক্তি আরয করল, ইয়া রাসুলাল্লাহ! এই বানর ও শূকরগুলোই কি বিকৃতি প্রাপ্ত দল? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ নিশ্চয়ই আল্লাহ তাআলা যে জাতিকে ধ্বংস করেন কিংবা যে জাতিকে (বিকৃতি ঘটিয়ে) আযাব দেন, তাদের বংশধর অবশিষ্ট রাখেন না। আর বিকৃতি ঘটার পূর্বেও পৃথিবীতে বানর ও শূকর ছিল। আবূ দাঊদ সুলায়মান ইবনু মা’বাদ (রহঃ) ... সুফিয়ান (রহঃ) এই সনদে অনুরূপ বর্ণনা করেছেন। তবে এতেآثَارٍ مَوْطُوءَةٍ এর স্থলেآثَارٍ مَبْلُوغَةٍ (সীমিত সঙ্গতি) রয়েছে। ইবনু মা’বাদ (রহঃ) বলেছেন, قَبْلَ حِلِّهِ অর্থাৎ نُزُولِهِ (অবতরনের পূর্বে)।

ছবি বানান