মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৫৩৯
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা তোমাদের পূর্ববর্তীদের নীতি-পদ্ধতি পুরোপুরিভাবে অনুসরণ করবে, বিঘতে বিঘতে ও হাতে হাতে, এমনকি তারা যদি তিনি সাপের গর্তে প্রবেশ করে থাকে তাহলেও তোমরা তাদের অনুসরণ করবে। আমরা বললাম, ইয়া রাসুলাল্লাহ! পূর্ববর্তী উম্মাত বলতে তো ইয়াহুদি ও খ্রিস্টানরাই উদ্দেশ্য? তিনি বললেন, তবে আর কারা? আমাদের কতিপয় সঙ্গী (রহঃ) ... যায়িদ ইবনু আসলাম (রহঃ) থেকে এই সনদে তার অনুরূপ বর্ণনা করেছেন। আবু ইসহাক, ইবরাহীম ইবন মুহাম্মাদ (রহঃ) ... আতা ইবনু ইয়াসার (রহঃ) এর সুত্রে যায়িদ ইবনু আসলাম (রহঃ) তাঁর অনুরূপ হাদীস উল্লেখ করেছেন।