মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬৫৬
তিনি বলেন, আমি আয়িশা (রাঃ) কে জিজ্ঞাসা করলাম, ঋতুমতীর ব্যাপারতা কি যে, সে কি সাওম (রোযা/রোজা/সিয়াম/ছিয়াম) কাযা করবে অথচ সালাত (নামায/নামাজ) কাযা করবে না? তিনি বললেন, তুমি কি হারুরিয়্যা? আমি বললাম, আমি হারুরিয়্যা নই, বরং আমি (জানার জন্যই কেবল) জিজ্ঞাসা করছি। তিনি [আয়িশা (রাঃ)] বললেন , আমাদের এরূপ হত তখন আমাদের কে কেবল সাওম কাযা করার নির্দেশ দেয়া হত, সালাত কাযা করার নির্দেশ দেয়া হত না।