মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬০০
সুলায়মান ইবনু উবায়দুল্লাহ আবূ আইউব গায়লানী (রহঃ) ... আমর ইবনু মায়মুন (রহঃ) বলেন, যে ব্যক্তি দশবারلاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَىْءٍ قَدِيرٌ “আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই, তিনি একক, তাঁর কোন শরীক নেই, রাজত্ব (সার্বভৌম ক্ষমতা) তাঁরই, যাবতীয় প্রশংসা তাঁরই, তিনি-ই সব কিছুর উপর পূর্ণ ক্ষমতাবান” পাঠ করবে সে যেন ইসমাঈল (আলাইহিস সালাম) এর বংশের চারজন গোলামকে মুক্তি দান করল। সূলায়মান (রহঃ) রাবী ইবনু খাছায়ম (রহঃ) এর সুত্রে অনুরূপ বলেছেন। তিনি বলেন, আমি রাবীকে জিজ্ঞাসা করলাম, আপনি কার নিকট থেকে তা শুনেছেন? তিনি বললেন, আমর ইবনু মায়মূন (রহঃ) থেকে। তিনি বলেন, তখন আমি আমর ইবনু মায়মূন (রহঃ) এর কাছে গেলাম এবং বললাম, আপনি কার নিকট থেকে শুনেছেন? তিনি বললেন, আবূ আইউব আনসারী (রাঃ) থেকে। তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদীসটি বর্ণনা করেছেন।