মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬১৮
তারা (সাহাবীগণ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে ছিলেন এবং তারা তখন একটি পার্বত্য ঘাঁটিতে (মোড়ে) আরোহণ করছিলেন। তিনি বলেন, এক ব্যক্তি যখনই কোন টিলার উপর উঠত তখন উচ্চস্বরেلاَ إِلَهَ إِلاَ اللَّهُ وَاللَّهُ أَكْبَرُ ’আল্লাহ ব্যতীত কোন ইলাহ নেই এবং আল্লাহ মহান’ বলত। তিনি (রাবী) বলেন, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তো নিশ্চয়ই কোন বধির কিংবা অনুপস্থিত সত্তাকে ডাকছ না। তিনি বলেন, এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ হে আবদুল্লাহ ইবনু কায়স! আমি কি তোমাকে একটি কালেমা বাতলে দেব, যা জান্নাতের ভাণ্ডার (তুল্য)। আমি বললাম, ইয়া রাসুলুল্লাহ! সেটা কি? তিনি বললেনঃلاَ حَوْلَ وَلاَ قُوَّةَ إِلاَّ بِاللَّهِ ’আল্লাহর সাহায্য ব্যতীত কারো ভাল কাজ করার এবং মন্দ কাজ থেকে ফিরে থাকার সাধ্য নেই।’