মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬২৩
তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বললেন, আপনি আমাকে এমন একটি দুআ শিক্ষা দিন, যা আমি আমার সালাতে পড়ব। তিনি বললেনঃ তুমি বল, اللَّهُمَّ إِنِّي ظَلَمْتُ نَفْسِي ظُلْمًا كَبِيرًا - وَقَالَ قُتَيْبَةُ كَثِيرًا - وَلاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ فَاغْفِرْ لِي مَغْفِرَةً مِنْ عِنْدِكَ وَارْحَمْنِي إِنَّكَ أَنْتَ الْغَفُورُ الرَّحِيمُ (হে আল্লাহ! আমি আমার নিজের উপর (সাংঘাতিক) বড় রকমের যুলুম করেছি। কুতায়বা (রহঃ) বলেন, অত্যধিক (জুলুম)। আপনি ব্যতীত কেউ গোনাহসমূহ ক্ষমা করতে পারে না। সুতরাং আপনি আপনার তরফ থেকে আমাকে ক্ষমা করুন এবং আমার প্রতি রহম করুন। নিশ্চয়ই আপনি ক্ষমাশীল, পরম দয়ালু।) আবূ তাহির (রহঃ) ... আবূল খায়ের (রহঃ) থেকে বর্ণিত। তিনি আবদুল্লাহ ইবনু আমর ইবনুল আ’স (রাঃ) কে বলতে শুনেছেন যে, আবূ বকর সিদ্দীক (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বললেন, ইয়া রাসুলাল্লাহ! আপনি আমাকে এমন একটি দুআ শিক্ষা দিন যার দ্বারা আমি আমার সালাতে ও ঘরে দুআ করতে পারি। এরপর তিনি লায়সের হাদীসের অনুরূপ উল্লেখ করেছেন। তবে তিনি ظُلْمًا كَثِيرًا ’ অনেক জুলুম’ উল্লেখ করেছেন।