Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬৬৩

প্রায় ২ মিনিট · ১৭৩ শব্দ

তিনি কয়েকটি হাদীসের উল্লেখ করে বলেন, এগুলী আবূ হুরায়রা (রাঃ) মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমার কাছে বর্ণনা করেছেন। তন্মধ্যে একটি হল, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনী ইসরাঈলরা উলঙ্গ হয়ে গোসল করত একে অপরের সতরের দিকে তাকাত। আর মূসা (আলাইহিস সালাম) গোসল করতেন একাকী। তাই তারা বলাবলি করত, আল্লাহর কসম! মূসা আমাদের সাথে গোসল করে না কারণ তার একশিরা রোগ রয়েছে। একবার তিনি গোসল করতে গিয়ে একটি পাথরের ওপর তাঁর কাপড় রাখলেন। এরপর পাথরটি তার কাপড় নিয়ে দৌড়াতে লাগল। রাবী বলেন, মূসা (আলাইহিস সালাম) তার পিছু পিছু ছুটলেন আর বলতে লাগলেন, পাথর! আমার কাপড়, পাথর! আমার কাপড়। এমনিভাবে বনী ইসরাঈলরা মূসা (আলাইহিস সালাম) এর সতর দেখে ফেলল এবং তারা বলল, আল্লাহর কসম! মূসার তো কোন খুত নেই। এরপর পাথর দাঁড়িয়ে গেল এবং তাঁকে দেখা হয়ে গেল। রাবী বলেন, এরপর তিনি তাঁর কাপড় তুলে নিলেন এবং (রাগে) পাথরকে মারতে শুরু করে দিলেন। আবূ হুরায়রা (রাঃ) বলেন, আল্লাহর কসম! পাথরের ওপর মূসা (আলাইহিস সালাম) এর আঘাতের ছয়টি কি সাতটি চিহ্ন রয়েছে।

ছবি বানান