মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬৩২
তিনি বলেন, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছেন যে, তিনি বলেছেনঃ তোমাদের কেউ যখন কোন মনযিলে অবস্থান করে তখন সে যেন বলে (এই দুআ পাঠ করে) 'আমি আল্লাহর পরিপূর্ণ কালাম দ্বারা তাঁর কাছে তাঁর সৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাই।' এতে সে ব্যক্তি এ মনযিল থেকে অন্যত্র রুওনা হওয়া অবধি কোন কিছু তাকে ক্ষতি করতে পারবে না। ইয়াকুব (রহঃ) বলেন, কা’কা ইবনু হাকীম (রহঃ) ... আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, জনৈক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! গত রাতে একটি বিচ্ছু আমাকে দংশন কারণে আমি বড় কষ্ট পাচ্ছি। তিনি বললেনঃ যদি তুমি সন্ধ্যায় এই দুআটি পাঠ করতে أَعُوذُ بِكَلِمَاتِ اللَّهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ তাহলে সে তোমাকে কষ্ট দিতে পারত না।