মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬৩৪
তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যখন তুমি তোমার শয্যা গ্রহণ করবে তখন সালাতের ন্যায় তুমি অযু করে নেবে। এরপর ডান কাত হয়ে শুয়ে পড়বে। এরপর তুমি বল, اللَّهُمَّ إِنِّي أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ وَاجْعَلْهُنَّ مِنْ آخِرِ كَلاَمِكَ فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ مُتَّ وَأَنْتَ عَلَى الْفِطْرَةِ ' . قَالَ فَرَدَّدْتُهُنَّ لأَسْتَذْكِرَهُنَّ فَقُلْتُ آمَنْتُ بِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ অর্থঃ 'হে আল্লাহ! আমি আমার মুখমন্ডল আপনার দিকে সোপর্দ করলাম, আমার কাজ-কর্ম আপনার কাছে সমর্পণ করলাম। আমি পূরস্কার লাভের আশায় এবং শাস্তির ভয়ে আমার পিঠ আপনার আশ্রয়ে অর্পণ করলাম (আপনার উপর ভরসা করলাম)। আপনার ছাড়া কোন আশ্রয়স্থল ও মুক্তির স্থান নেই। আপনার যে কিতাব নাযিল করেছন তার উপর ঈমান আনলাম, আপনার যে নবীকে প্রেরণ করেছ তাঁর প্রতি ঈমান আনলাম।' আর এই বাক্যগুলোকে তোমার শেষ কথা বানিয়ে নাও। এরপর যদি তুমি এই রাতে ইন্তেকাল কর তাহলে তুমি ইসলামের উপরই ইন্তেকাল করলে। বারাআ (রাঃ) বলেন, আমি এই বাক্যগুলো স্মরণে রাখার জন্য পুনর্বার পড়লাম। তখন আমি বললাম,آمَنْتُ بِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ (আমি আপনার রাসুলের প্রতি ঈমান এনেছি যাকে আপনি রাসুলরূপে পাঠিয়েছেন)। অর্থাৎ তোমার نَبِيِّكَ স্থলে رَسُولِكَ বললাম। তিনি বললেন, তুমি বল,آمَنْتُ بِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ (আমি ঈমান এনেছি আপনার নবীর প্রতি যাকে আপনি পাঠিয়েছেন)।