মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬৩৬
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে নির্দেশ দিলেন যেন রাতে শয্যা গ্রহণের সময় সে বলেঃ اللَّهُمَّ أَسْلَمْتُ نَفْسِي إِلَيْكَ وَوَجَّهْتُ وَجْهِي إِلَيْكَ وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلاَّ إِلَيْكَ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ وَبِرَسُولِكَ الَّذِي أَرْسَلْتَ অর্থঃ হে আল্লাহ! আমি আমার জীবন আপনার কাছে সঁপে দিলাম। আমার মুখমন্ডল আপনার প্রতি ফিরালাম। আমার পিঠ আপনার আশ্রয়ে অর্পণ করলাম, (পুরস্কার লাভের) আশায় ও (আযাবের) ভয়ে; আপনার (অসন্তুষ্টি) হতে আপনারই কাছে ব্যতীত কোন ঠিকানা ও আশ্রয় নেই। আমি ঈমান এনেছি আপনার কিতাবের প্রতি যা আপনি নাযিল করেছেন এবং রাসূলের প্রতি যাকে আপনি পাঠিয়েছেন। এরপর যদি সে ঐ রাতে ইন্তেকাল করে তাহলে ইসলামের উপরই ইন্তেকাল করেছে বলে গণ্য হবে। ইবনু বাশশার (রহঃ) তার হাদীসে مِنَ اللَّيْلِ শব্দটি উল্লেখ করেননি।