মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬৪০
তিনি এক ব্যক্তিকে নির্দেশ দিলেন, যখন শয্যাগ্রহণ করবে তখন বলবে, اللَّهُمَّ خَلَقْتَ نَفْسِي وَأَنْتَ تَوَفَّاهَا لَكَ مَمَاتُهَا وَمَحْيَاهَا إِنْ أَحْيَيْتَهَا فَاحْفَظْهَا وَإِنْ أَمَتَّهَا فَاغْفِرْ لَهَا اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ الْعَافِيَةَ হে আল্লাহ! তুমি আমার প্রাণ সৃষ্টি করেছ এবং তুমিই তার মৃত্যুদানকারী। তোমার জন্য তার (নফসের) জীবন ও মৃত্যু। যদি তুমি একে জীবিত রাখ তাহলে এর হিফাযত কর। আর যদি তুমি এর মৃত্যু ঘটাও তাহলে একে ক্ষমা করে দাও। হে আল্লাহ! আমি তোমার কাছে সুস্থতা কামনা করছি। তখন সে তাকে বলল, আপনি কি তা উমার (রাঃ) থেকে শুনেছেন? তিনি বললেন, উমারের চাইতে যিনি উত্তম (অর্থাৎ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি। ইবনু নাফি (রহঃ) তার বর্ণনায় আবদুল্লাহ ইবনু হারিস (রহঃ) থেকে বলেছেন। তিনিسَمِعْتُ শব্দটি উল্লেখ করেননি।