Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬৬৫

প্রায় ১ মিনিট · ৮১ শব্দ

তিনি বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কা’বা মেরামতের জন্য পাথর বয়ে নিচ্ছিলেন। আর তাঁর পরনে ছিল লুঙ্গি। এরপর তাঁর চাচা আব্বাস (রাঃ) তাঁকে বললেন , ভাতিজা! তোমার লুঙ্গি খূলে যদি কাঁধের ওপর পাথরের নিচে রেখে নিতে (তাহলে খুবই ভাল হত)। তিনি লূঙ্গি খূলে তার কাঁধের ওপর রাখলেন। সাথে সাথেই বেহুশ হয়ে পড়ে গেলেন। জাবির (রাঃ) বলেন, সেদিনের পর থেকে আর কখনো তাঁকে উলঙ্গ দেখা যায়নি।

ছবি বানান