Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬৬৭

প্রায় ২ মিনিট · ১৬০ শব্দ

ফাতিমা (রাঃ) যাতা পিষতে গিয়ে তাঁর হাতে ব্যথা পেলেন। তিনি একটি খাদিম চাওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন। কিন্তু তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পেলেন না। তিনি আয়িশা (রাঃ) এর সঙ্গে দেখা করে তাঁকে বিষয়টি অবহিত করলেন। এরপর যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন তখন আয়িশা (রাঃ) তার কাছে ফাতিমা (রাঃ) এর আগমনের বিষয় জানালেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এলেন। তখন আমরা আমাদের শয্যা গ্রহণ করেছিলাম। আমরা আমাদের শয্যা থেকে উঠতে চাইলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমরা তোমাদের জায়গায় থাক। এরপর তিনি আমাদের সামনে বসলেন। তখন আমি তাঁর কদম মুবারকের শীতলতা আমার বুকে অনুভব করলাম। তিনি বললেন, আমি কি তোমাদের এমন কিছু শিক্ষা দেব না, যা তোমরা চেয়েছিলে তার চাইতে উত্তম? যখন তোমরা তোমাদের শয্যা গ্রহণ করবে তখন ৩৪ বার ’আল্লাহু আকবার’ ৩৩ বার ’সুবহানাল্লাহ’ এবং ৩৩ বার ’আলহামদুলিল্লাহ’ পড়বে। এটি তোমাদের জন্য খাদিমের চাইতে উত্তম।

ছবি বানান