মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬৬৯
যুহায়র ইবনু হারব ও মুহাম্মাদ ইবনু আবদুল্লাহ ইবনু নুমায়র ও উবায়দ ইবনু ইয়াঈশ (রহঃ) ... আলী (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইবনু আবূ লায়লা (রহঃ) সুত্রে হাকামের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তিনি [হাকাম (রহঃ)] হাদীসে এইটুকু বাড়িয়ে বলেছেন যে, আলী (রাঃ) বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শোনার পর থেকে কখনো আমি তা ছাড়িনি। তাঁকে জিজ্ঞাসা করা হল, সিফফীনের রাতেও নয়? তিনি বললেন, সিফফীনের রাতেও নয়। ইবনু আবূ লায়লা সূত্রে আতা বর্ণিত হাদীসে তিনি বলেছেন, আমি তাকে বললাম, সিফফীনের রাতেও কি ছেড়ে দেননি?