Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬৬৮

প্রায় ১ মিনিট · ১১৭ শব্দ

তিনি বলেন, আমি এক সোমবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাথে (মসজিদে) কুবা’র দিকে রওয়ানা হলাম। আমরা যখন বানূ সালিম-এর এলাকায় পৌছিলাম তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতবান-এর বাড়ীর দরজায় গিয়ে থামলেন এবং তাকে জোরে ডাক দিলেন ও অতঃপর তিনি তার লুঙ্গি হেঁচড়াতে হেঁচড়াতে বেরিয়ে এলেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমরা এ ব্যাক্তিকে তাড়াহুড়ার মধ্যে ফেলেছি। ইতবান আরয করলেন , ইয়া রাসুলাল্লাহ! কোন ব্যাক্তি তার স্ত্রী থেকে তাড়াতাড়ি পৃথক হয়ে গেলে এবং ধাতু নির্গত না হলে তার কি হুকুম (সে গোসল করবে কিনা)? রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পানি (অর্থাৎ গোসল করা) পানির (বীর্য) ফলেই ফরয হবে।

ছবি বানান