Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬৮০

প্রায় ১ মিনিট · ১৩৩ শব্দ

তিনি বলেন, আমি সিরিয়াতে গেলাম এবং সেখানে আবূ দারদা (রাঃ) এর ঘরে গেলাম। আমি তাকে ঘরে পেলাম না; বরং সেখানে উম্মু দারদাকে পেলাম। তিনি বললেন, আপনি কি এ বছর হজ্জ পালন করবেন? আমি বললাম, জি হ্যাঁ। তিনি বললেন, আল্লাহর কাছে আমাদের কল্যাণের জন্য দুআ করবেন। কেননা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেনঃ একজন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতিতে তার জন্য দুআ করলে তা কবুল হয়। তার মাথায় একজন ফিরিশতা নিয়োজিত থাকেন, যখন সে তার ভাইয়ের জন্য দু’আ করে তখন নিয়োজিত ফিরিশতা বলে থাকে আমীন এবং তোমার জন্যও অনুরুপ। তিনি বলেন, এরপর আমি বাজারের দিকে বের হলাম। আর আবূ দারদা (রাঃ) এর দেখা পেলাম, তখন তিনি আমাকে তার অনুরূপ নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) থেকে বর্ণনা করলেন।

ছবি বানান