মুসলিম শরীফ - হাদীস নং ৬,৬৯৯
ইসহাক ইবনু মানসূর ও আবদ ইবনু হুমায়দ, সুওয়ায়দ ইবনু সাঈদ, আবূ কুরায়ব ও মুহাম্মাদ ইবনু তারীফ বাজালী যুহায়র ইবনু হারব, হাসান হুলওয়ানী, আবদ ইবনু হুমায়দ ... সকলে ইবনু উমর (রাঃ) সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, মূসা ইবনু উকবা (রহঃ) সুত্রের আবূ যামরা (রহঃ) এর হাদীসের মর্ম অনুযায়ী বর্ণনা করেছেন। তাঁরা তাঁদের হাদীসের এইটুকু বেশী উল্লেখ করেছেন خَرَجُوا يَمْشُونَ তারাহেঁটে হেঁটে বেরিয়ে গেল। সালিহ (রহঃ) এর হাদীসেيَتَمَاشَوْنَ শব্দ আছে। উবায়দুল্লাহর হাদীসেخَرَجُوا (তারা বের হলো) উল্লেখ আছে। এরপর তিনি কোন শব্দ উল্লেখ করেননি। ৬৭০০। মুহাম্মাদ ইবন সাহল তামীমী, আবদুল্লাহ ইবন আবদুর রহমান ইবন বাহরাম, আবু বাকর ইবন ইসহাক (রহঃ) ... আবদুল্লাহ ইবন উমর (রাঃ) বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি, তোমাদের পূর্বেকার যুগের তিন ব্যক্তি পথ চলছিল। অবশেষে রাত যাপন (এর প্রয়োজনে) তারা এক গুহায় আশ্রয় নিল ...... ইবন উমর (রাঃ) থেকে নাফি (রহঃ) এর বর্ণিত হাদিসের মর্মানুসারে বর্ণনা করেছেন। তবে এতে তিনি (রাবী) বলেছেন “তাদের একজন বলল, হে আল্লাহ্ আমার ছিলেন অতিশয় বৃদ্ধ পিতামাতা। আমি পরিবার পরিজনের কাউকেই তাদের আগে বিরোলের (বারাদ্ধ পানীয়) দুধ পান করাতাম না। এবং অন্য (দ্বিতীয়) একজন বলেছেন সে (চাচাতো বোন) আমার হাতে আত্মরক্ষা করল। অবশেষে সে (কোন এক) দুর্ভিক্ষের শিকার হল। তখন সে আমার কাছে এলে আমি তাকে একশত বিশ দীনার (স্বর্ণমুদ্রা) দিলাম এবং (তৃতীয়) একজন বলেছেন, আমি তার (প্রাপ্য) মুজুরী উৎপাদনে বিনিয়োগ করলাম। অবশেষে তাতে সম্পদ (উট, গরু, ছাগল) অনেক ভাল হল এবং তা (এত অধিক হল যে, তা) নড়াচড়া ও ছুটাছুটি করতে লাগল। ... এতে রাবী বলেছেন, তারা হাঁটতে হাঁটতে গুহা থেকে বেরিয়ে গেল।