Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬৭

প্রায় ১ মিনিট · ৫৪ শব্দ

কুতায়বা ইবনু সাঈদ (রহঃ) ... আবদুল্লাহ ইবনু আমর (রাঃ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেন, এক ব্যাক্তি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর খেদমতে আরয করল যে, কোন ইসলাম উত্তম (অর্থাৎ ইসলামের সর্বোত্তম আমল কোনটি?) রাসুল(সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ তুমি লোকদের পানাহার করাবে এবং সালাম দিবে, তোমার পরিচিত কিংবা অপরিচিত যেই হোক না কেন।

ছবি বানান