Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬৭১

প্রায় ১ মিনিট · ৯১ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক আনসারীর (বাড়ীর) কাছ দিয়ে যাচ্ছিলেন। এরপর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সংবাদ পাঠালেন। সে বেরিয়ে এল আর তার মাথা থেকে তখন পানি ঝরছিল। তিনি বললেন, সম্ভবত আমরা তোমাকে তাড়াহুড়োর মধ্যে ফেলেছি। সে বলল, হ্যাঁ, ইয়া রাসুলাল্লাহ! তিনি বললেন, যখন (কোন কারণে) তোমাকে তাড়াতাড়ি করতে হয় কিংবা বীর্যপাতের আগেই উঠে পড়তে হয় তখন তোমার ওপর গোসল করা (ফরয) বরং তোমার ওপর শুধু উযূ (ওজু/অজু/অযু) করা জরুরী। [১]

ছবি বানান