Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭২৭

প্রায় ১ মিনিট · ১৪২ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ এক ব্যক্তি যে জীবনে কখনো কোন পূণ্যের কাজ করেনি, (মৃত্যুর সময়) তার পরিবার পরিজনকে ডেকে বলল, মৃত্যুর পর তোমরা তাকে (আমাকে) পুড়িয়ে (ভষ্মীভূত করে) উহার অর্ধাংশ স্থলে এবং অর্ধাংশ পানিতে উড়িয়ে দিবে। কারণ আল্লাহর শপথ! আল্লাহ যদি আমাকে ধরতে পারেন তবে তিনি আমাকে এমন শান্তি দিবেন যা দুনিয়ার অন্য কাউকে তিনি দিবেন না। তারপর লোকটি যখন মারা গেল তখন তার পরিবারের লোকেরা সে যেরূপ নির্দেশ দিয়েছিল সেরূপ করল। তখন আল্লাহ তা’আলা স্থল ভাগকে নির্দেশ দিলে সে তার মধ্যস্থিত সবকিছু (ছাই) একত্রিত করে দিল। এরপর জলভাগকে নির্দেশ দিলেন। সেও তার মধ্যস্থিত সব কিছু একত্রিত করে দিল। তারপর আল্লাহ তাআলা তাকে জিজ্ঞাসা করলেন, তুমি এমন করলে কেন? সে বলল, হে আমার প্রতিপালক! আপনার ভয়ে। আপনি তো সর্বজ্ঞ। তখন আল্লাহ তায়ালা তাকে ক্ষমা করে দিলেন।

ছবি বানান