মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৩০
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পূর্ববতী যমানায় এক ব্যক্তি ছিল। আল্লাহ তাকে প্রচুর ধন-সম্পদ এবং বহু সন্তান দিয়েছিলেন। সে তার সন্তানদের বলল, আমি যা তোমাদের আদেশ দিব অবশ্যই তোমরা তা পূর্ণ করবে অন্যথা আমি তোমাদের ব্যতীত (অন্য কাউকে) আমার সস্পটিদের উত্তরাধিকার করে দিব। আমি মরে গেলে আমাকে পোড়াবে। বর্ণনাকারী বলেন, আমার প্রবল ধারণা যে, সে এও বলেছে যে, তারপর পিষে আমাকে বাতাসে উড়িয়ে দিবে। কেননা আল্লাহর নিকট অগ্রে আমি কোন নেকী প্রেরণ করিনি। আল্লাহ তা’আলা আমাকে শাস্তি দেয়ার ব্যাপারে ক্ষমতাশালী। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ এ বিষয়ে সে তার সন্তানদের স্বীকারোক্তি গ্রহণ করল। তারপর তারা তার (পিতার) ব্যাপারে সেরূপ করল। আমার প্রতিপালকের শপথ! তারপর আল্লাহ তা’আলা তাকে জিজ্ঞেস করলেন, এ কাজ করার ব্যাপারে কিসে তোমাকে অনুপ্রাণিত করেছে? সে বলল, আপনার ভয়। এ কথা শুনে আল্লাহ তাকে আর কোন বিচার ব্যবস্থা (শাস্তি) দেননি।