মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৪৫
তিনি বলেন, জনৈক ব্যক্তি এক স্ত্রীলোককে চুম্বন করে ফেলে। এরপর সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে এ কথা উল্লেখ করল। রাবী বলেন, তখন নাযিল হলঃ 'সালাত কায়িম করবে দিবসের দুই প্রান্তে রজনীর কিছু অংশে। সৎকর্ম অবশ্যই অসৎকর্ম মিটিয়ে দেয়। যারা উপদেশ গ্রহণ করে ইহা তাদের জন্য এক উপদেশ।' বর্ণণীকারী বলেন, তারপর লোকটি বলল, ইয়া রাসুলুল্লাহ! এ হুকুম কি একমাত্র আমার জন্য? তিনি বললেনঃ আমার উম্মাতের যে কেউ আমল করবে তার জন্যও।