মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৪৭
উসমান ইবনু আবূ শায়বা (রহঃ) ... সুলায়মান তায়মী (রহঃ) এর সুত্রে উক্ত সনদে বর্ণনা করেন যে, এক ব্যাক্তি ব্যভিচারে লিপ্ত হওয়া ব্যতীত এক স্ত্রীলোকের সাথে কিছু অসৌজন্যমূলক আচরণ করল। তারপর সে উমার ইবনু খাত্তাব (রাঃ) এর নিকট আসল। উমার (রাঃ) তার এ কাজটিকে গুরুতর অপরাধ মনে করলেন। এরপর সে আবূ বকর সিদ্দীক (রাঃ) এর নিকট আসল। তিনিও এ কাজটিকে গুরুততর অপরাধ মনে করলেন। অবশেষে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট আসল। তারপর বর্ণনাকারী হাদীসটি ইয়াযীদ এবং মু’তামির (রাঃ) এর হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন।