Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৫০

প্রায় ১ মিনিট · ১১০ শব্দ

তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে বলল, ইয়া রাসুলাল্লাহ! আমি হদ্দ কায়িম হওয়ার যোগ্য কাজ করে ফেলেছি। সুতরাং আপনি আমার উপর তো কায়িম করুন। রাবী বলেন, তখন সালাতের ওয়াক্ত হল এবং লোকটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে সালাত আদায় করল। সালাত আদায় হয়ে গেলে লোকটি বলল, ইয়া রাসুলাল্লাহ! আমার উপর হদ্দ কায়েম হওয়ার মত অপরাধ করে ফেলেছি। সুতরাং আপনি আল কুরআনের বিধান অনুসারে আমার উপর শাস্তি কায়িম করুন। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তুমি কি আমাদের সঙ্গে সালাতে ছিলে? লোকটি বলল, হ্যাঁ। তখন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনঃ তোমাকে ক্ষমা করা হয়েছে।

ছবি বানান