Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৫৬

প্রায় ১ মিনিট · ১০৭ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ যখনই কোন মুসলিম মারা যায় তখন আল্লাহ তার স্থলে একজন ইয়াহুদী বা খ্রীষ্টানকে জাহান্নামে দাখিল করেন। তারপর উমার ইবনু আবদুল আযীয (রহঃ) আবূ বুরদা (রহঃ) কে আল্লাহর নাম দিয়ে, যিনি ব্যতীত কোন ইলাহ নেই, তিনবার জিজ্ঞাসা করলেন যে, তার পিতা কি সত্যই এ কথাটি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনে তাঁর নিকট বর্ণনা করেছেন? তিনি কসম খেয়ে বললেন, হ্যাঁ, নিশ্চয়ই। বর্ণনাকারী (কাতাদা) বলেন, “উমর ইবনু আবদুল আযীয (রহঃ) তাকে কসম দিয়েছেন এবং আউন এর বর্ণনা অস্বীকার করেননি।” এরূপ কথা সাঈদ আমার নিকট বর্ণনা করেনি।

ছবি বানান