মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৭৭২
তিনি বলেন, বায়তুল্লাহর নিকট তিন ব্যক্তি একত্রিত হলো। এদের দু’জন ছিল কুরায়শী এবং একজন ছিল সাকাফী অথবা দু’জন ছিল সাকাফী এবং একজন ছিল কুয়ায়শী। তাদের হৃদয়ে বুদ্ধিমত্তা খুব সামান্যই ছিল। তবে পেটে যথেষ্ট চর্বী ছিল। তাদের একজন বললো, আমরা যা বলি আল্লাহ সব শুনেন, একথা কি তোমরা জানো না? তখন দ্বিতীয় ব্যক্তি বললো, আমরা উচ্চস্বরে কথা বললে আল্লাহ তা শুনতে পান। তবে আস্তে কথা বললে আল্লাহ তা শুনেন না। তখন তৃতীয় ব্যক্তি বললো, উচ্চস্বরে কথা বললে যদি শুনতে পান তবে আস্তে কথা বললেও শুনতে পাবেন। এ কথা শুনে আল্লাহ তাআলা নাযিল করলেন, 'তোমরা গোপন করতে পারতে না এই কারণে যে, তোমাদের কর্ণ, চক্ষু এবং ত্বক তোমাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। (কিন্তু তোমরা মনে করতে যে, তোমরা যা করতে এর অনেক কিছু আল্লাহ জানেন না।)”