মুসলিম শরীফ - হাদীস নং ৬৮০
তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, অগ্নি স্পর্শ খাবার খেয়ে উযূ (ওজু/অজু/অযু) করা জরুরী। ইবনু শিহাব বলেন, উমর ইবনু আবদুল আযীয (রহঃ) তাঁকে বলেছেন যে, আবদুল্লাহ ইবনু ইবরাহীম ইবনু কারিয (রহঃ) তাঁকে জানিয়েছেন যে, তিনি আবূ হুরায়রা (রাঃ) কে মসজিদে উযূ করা অবস্থায় পেলেন। এরপর তিনি [আবূ হুরায়রা (রাঃ)] বললেন, আমি পনিরের টুকরো খাবার কারণে উযূ করছি। কারণ আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, তোমরা অগ্নি স্পর্শ খাবার খেয়ে উযূ কর। ইবনু শিহাব (রহঃ) বলেন, আমি সাঈদ ইবনু খালিদ ইবনু আমর ইবনু উসমান-এর নিকট যখন এ হাদীসটি বর্ননা করছিলাম তখন তিনি আমাকে জানোান যে, তিনি উরওয়া ইবনুুয যুবায়রকে অগ্নি স্পর্শ দ্রব্যাদি সম্পর্কে উযূ করার বিষয়ে জিজ্ঞাসা করেছিলেন। তখন উরওয়া বলেছিল যে, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী আয়িশা (রাঃ) কে বলতে শুনেছি যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা অগ্নিস্পর্শ খাবার খেয়ে উযূ কর।