Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৮০৫

প্রায় ১ মিনিট · ১২৭ শব্দ

তিনি বলেন, আস ইবনু ওয়াইলের নিকট আমার কিছু পাওনা ছিল। এর তাগাদায় আমি তার নিকট গেলাম। সে বলল, যতক্ষন তুমি মুহাম্মাদকে অস্বীকার না করবে ততক্ষন তোমার পাওনা দিব না। এ কথা শুনে আমি তাকে বললাম, আমি কখনো মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অস্বীকার করবো না, তুমি মরে গিয়ে পুনরায় জীবিত হয়ে এলেও। সে বলল আমি কি মৃত্যুর পর পুনরায় জীবিত হয়ে উঠবো? তাহলে তখনই আমি আমার মাল এবং সন্তানাদি লাভ করে তোমার পাওনা পরিশোধ করবো। তখন এ আয়াতটি নাযিল হয়, 'আপনি কি লক্ষ্য করেছেন তাকে যে আমার আয়াত সমুহ প্রত্যাখ্যান করে এবং বলে, আমাকে তো ধন-সস্পদ ও সন্তান-সন্ততি দেয়া হবে ... ... ... এবং সে আমার নিকট আসবে একাকী। (পর্যন্ত)

ছবি বানান