Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৮৩৬

প্রায় ১ মিনিট · ১২২ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ মুমিন ব্যক্তির উপমা নরম চারা গাছের ন্যায়। বাতাস উহাকে আন্দোলিত করে। বাতাস কখনো উহাকে শুয়ে দেয়, আবার কখনো একেবারে সোজা দাঁড় করিয়ে দেয়। এমনি করে তার মৃত্যু কাল এসে উপাস্থিত হয়। আর মুনাফিকের উপমা দণ্ডায়মাল দেবদারু বৃক্ষের ন্যায়, কোন কিছুই উহাকে নত করতে পারে না। অবশেষে তাকে একেবারেই ম্যূলচ্ছেদ করে দেয়। মুহাম্মদ ইবনু হাতিম ও মাহমুদ ইবনু গায়লান (রহঃ) ... কাব ইবনু মালিক (রাঃ) থেকে বর্ণিত। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন। তবে মাহমুদের রেওয়ায়েতে বিশরের সুত্রে বর্ণিত আছে যে, কাফিরের উপমা দেবদারু বৃক্ষের ন্যায়। এবং ইবনু হাতিম যুহায়র এর মত مَثَلُ الْكَافِرِ এর পরিবর্তে مَثَلُ الْمُنَافِقِ অর্থাৎ মুনাফিকের উপমার কথাটি উল্লেখ করেছেন।

ছবি বানান