মুসলিম শরীফ - হাদীস নং ৬৮৪
তিনি বলেন, আমি একবার রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দেখলাম তিনি একটি বকরীর কাঁধের গোশত (ছুরি দিয়ে) কাটছেন। এরপর তিনি তা খেলেন। ইতিমধ্যেই সালাতের জন্য ডাকা হলে। তিনি তখন দাঁড়িয়ে গেলেন এবং ছুরিটি ফেলে দিলেন। এবং সালাত (নামায/নামাজ) আদায় করলেন, কিন্তু উযূ (ওজু/অজু/অযু) করলেন না। আমর বলেন, বুকায়র ইবনুল আশাজ্জ কুরায়বের সুত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী মায়মুনা মূসা (রাঃ) থেকে আমার কাছে বর্ণনা করেন যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তাঁর কাছে বসে কাঁধের গোশত খেলেন। তারপর সালাত আদায় করলেন কিন্তু উযূ করলেন না। আমর বলেন, সাঈদ ইবনু আবূ হিলাল এর সুত্রে আবূ রাফি (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি সাক্ষী দিচ্ছি যে, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্য বকরীর পেটের গোশত ভূনা করতাম (তিনি তা খেতেন) তারপর সালাত (নামায/নামাজ) আদায় করতেন কিন্তু উযূ করতেন না।