Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৮৪২

প্রায় ১ মিনিট · ১৪০ শব্দ

তিনি বলেন, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট বসা ছিলাম। এ সময় তিনি বললেনঃ এমন একটি গাছ আছে যা মুসলিম ব্যক্তির অনুরূপ, যার পাতা কখনো ঝরে পড়েনা, গাছটি কি গাছ তোমরা কি আমাকে বলতে পার? ইবরাহীম ইবনু সুফিয়ান (রহঃ) বলেন, সম্ভবতঃ ইমাম মুসলিম (রহঃ) বলেছেন, وتؤتي اكلها كل حين যা প্রত্যেক মওসুমে ফল দান করে। তবে (আমি ব্যতীত) অন্যানাদের বর্ননায় আমি পেয়েছি ولا تؤتي اكلها كل حين ব্যতীত। ইবনু উমার (রাঃ) বলেন, আমার মনে হতে লাগল, তা হল খেজুর গাছ। কিন্তু তখন আমি দেখলাম যে, আবূ বকর ও উমার (রাঃ) কিছুই বলছেন না। তাই কোন কথা বা কিছু বলা আমি পছন্দ করলাম না। কিন্তু উমার (রাঃ) এ কথা শুনে বললেন, যদি তুমি বলে দিতে তবে অমুক অমুক জিনিস লাভ করা হতেও আমার কাছে অধিক প্রিয় হত।

ছবি বানান