মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৮৫১
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ তোমাদের কোন ব্যক্তির আমলই তাকে নাজাত দিতে পারবেনা। (এ কথা শুনে) জনৈক ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসুল! আপনিও কি নন? তিনি বললেন, হ্যাঁ, আমিও নই। তবে যদি আল্লাহ তাআলা তাঁর রহমত দ্বারা আমাকে আবৃত করে নেন। তোমরা অবশ্য মধ্যম পন্থা অবলম্বন করবে। ইউনুস ইবনু আবদুল আলা আস-সাদাফী (রহঃ) ... বুকায়র ইবনু আশাজ্জ (রহঃ) থেকে এ সনদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। তবে এতে بِرَحْمَةٍ مِنْهُ এর সাথে وَفَضْلٍ শব্দটিও বিদ্যমান আছে। কিন্তু এতে وَلَكِنْ سَدِّدُوا কথাটি উল্লেখ নেই।