মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৮৬৬
তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) এর অপেক্ষায় আমরা তাঁর (বাড়ীর) দরজায় উপবিষ্ট ছিলাম। এ সময় ইয়াযীদ ইবনু মুআবিয়া নাখঈ (রহঃ) আমাদের নিকট দিয়ে যেতে লাগলেন। আমরা তাকে বললাম, আপনি তাকে আমাদের অবস্থানের খবরটি দিন। তিনি ভেতরে তাঁর নিকট গেলেন। অমনি বিলম্ব না করে আবদুল্লাহ (রাঃ) আমাদের সামনে বেরিয়ে এলেন। অতঃপর তিনি বললেন, তোমাদের অবস্থানের সংবাদ আমাকে পৌছানো হয়েছে। তবে তোমাদের নিকট আসতে এ আমাকে বারণ করেছে যে, আমি যেন তোমাদেরকে উত্যক্ত না করে ফেলি। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে তিনি দিনে ওয়ায-নসীহত করতেন, আমরা যাতে বিরক্ত না হই।