মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৮৬৮
তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) প্রত্যেক বৃহস্পতিবার দিন আমাদেরকে নসীহত করতেন। জনৈক ব্যক্তি তাকে বললেন, হে আবদুর রহমানের পিতা! আমরা আপনার থেকে হাদীস শুনতে পছন্দ করি এবং আগ্রহ পোষণ করি। আমর বাসনা যে, আপনি আমাদের নিকট প্রত্যহ হাদীস বর্ণনা করেন। এ কথা শুনে তিনি বললেন, এ কাজ থেকে আমাকে যা বিরত রাখে তা হল, আমি তোমাদেরকে বিরক্ত করা পছন্দ করি না, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের অবস্থার প্রতি লক্ষ্য রেখে তিনি ওয়ায-নসীহত করতেন, আমরা যাতে বিরক্ত না হই।