Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৮৮৭

প্রায় ১ মিনিট · ১৩১ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ প্রথমে আমার উম্মাতের যে দলটি জান্নাতে যাবে তাদের চেহারা হরে পূর্ণিমার চাঁদের ন্যায় দীপ্তিমান। অতঃপর যারা (জান্নাতে যাবে) তাদের চেহারা হবে আকাশের অতিশয় উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। অতঃপর যারা জান্নাতে যাবে তাদের বহু স্তর হবে। তারা পেশাব-পায়খান করবে না, নাক ঝাড়বেনা এবং থুথু ফেলবে না। তাদের চিরুনি হবে স্বর্ণের এবং তাদের ধুপদানী হবে অগর কাঠের তৈরী। তাদের (শরীরের) ঘাম হতে মিশকের ঘ্রাণ বিচ্ছুরিত হবে। তাদের চরিত্র একই ব্যক্তির চরিত্রের ন্যায় হবে। তারা তাদের আদি পিতা আদম (আলাইহিস সালাম) এর ন্যায় ষাট হাত লম্বা হবে। অতঃপর ইবনু আবী শায়বা ও আবূ কুরায়বা দু’জনইعَلَى خَلْقِ رَجُلٍ বর্ণনা করেছেন। ইবনু আবূ শায়বা (রহঃ) বলেছেন, তাদের আকৃতি তাদের পিতা আদম (আলাইহিস সালাম) এর আকৃতি হবে।

ছবি বানান