মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৮৯১
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাতী লোকেরা সেখানে পানাহার করবে। তবে তারা পায়খানা করবে না এবং নাকও ঝাড়বেনা, পেশাবও করবে না। তাদের (ঐ) খাদ্য (নিঃশেষ হয়ে যাবে) মিশকের সুঘ্রান বিচ্ছুরণের ন্যায় ঢেকুর (দ্বারা)। তাসবীহ-তাহলীল তাদের অন্তকরণে ইলহাম করা হবে যেমনিভাবে শ্বাস প্রশ্বাস তোমাদের মনে ইলহাম করা হয়েছে। তবে হাজ্জাজের হাদীসে রয়েছে طَعَامُهُمْ ذَلِكَ - (ذَلِكَ এর স্থানে)।