মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬৯১
আমর আন নাকিদ, যুহায়র ইবনু হারব এবং আবূ বকর ইবনু আবূ শায়বা (রহঃ) ... আব্বাদ ইবনু তামীম তার চাচা থেকে বর্ণনা করেন যে, তিনি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে সেই ব্যাক্তি সম্পর্কে জানতে চাইলেন সালাত (নামায/নামাজ)-এর মধ্যে যার মনে হয় যেন কিছু (বায়ু) বের হল। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে (সালাত ছেড়ে) যাবে না যতক্ষন না (বায়ু বের হবার) শব্দ শুনবে অথবা (তার) গন্ধ পাবে। আবূ বকর ও যুহায়র ইবনু হারব তাঁদের বর্ণনায় উল্লেখ করেন যে, ঐ ব্যাক্তি ছিলেন আবদুল্লাহ ইবনু যায়িদ (রাঃ)।