মুসলিম শরীফ - হাদীস নং ৬,৯১২
তিনি বলেন, আবূ হুরায়রা (রাঃ) রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদের কয়েকটি হাদীস বর্ণনা করেছেন। তার মধ্যে একটি হাদীস হচ্ছে এই যে, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ জান্নাত ও জাহান্নাম পরস্পর তর্কযুদ্ধ করেছে। জাহান্নাম বলল, প্রতিপত্তিশালী ও দম্ভকারীদের দ্বারা আমাকে প্রাধান্য দেয়া হয়েছে। জান্নাত বলল, আমার কি হল, আমাতে কেবল দূর্বল ও নগণ্য সাদাসিধা লোকেরাই প্রবেশ করবে। এ কথা শুনে আল্লাহ তাআলা, জান্নাতকে বললেন, তুমি আমার রহমত। তোমার দ্বারা আমার বান্দাদের যাকে চাই তার প্রতি আমি রহমত নাযিল করব। এবং তিনি জাহান্নামকে বললেন, তুমি আমার আযাব। তোমার দ্বারা আমি আমার বান্দাদের যাকে ইচ্ছা আযাব দিব। বস্তুতঃ তোমাদের প্রত্যেকের জন্যই থাকবে ভরপুর হিস্যা। কিন্ত্বু জাহান্নাম কিছুতেই পূর্ণ হবে না। অবশেষে আল্লাহ্ তা’আলা তার পা তাতে স্থাপন করবেন। তখন জাহান্নাম বলবে ব্যস, ব্যস। তখনি জাহান্নাম পুর্ণ হবে এবং এর এক অংশ অন্য অংশের সাথে চেপে সংকুচিত হয়ে আসবে। আল্লাহ তাআলা তার সৃষ্টির কারো উপর জুলুম করবেন না। আর জান্নাত পূর্ণ করার জন্য আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করবেন।