মুসলিম শরীফ - হাদীস নং ৬,৯১৬
মুহাম্মদ ইবনু আবদুল্লাহ রুযযী (রহঃ) আবদুল ওয়াহহাব ইবন আতা (রহঃ) থেকে ... মহান আল্লাহর বাণীঃ (স্মরণ কর সে দিনটি) যেদিন আমি জাহান্নামকে বলব, তুমি (পেট) পূর্ণ হয়েছ কী এবং সে বলতে থাকবে, আরো আছে কি? يَوْمَ نَقُولُ لِجَهَنَّمَ هَلِ امْتَلأْتِ وَتَقُولُ هَلْ مِنْ مَزِيدٍ এর ব্যাখ্যায় আনাস ইবনু মালিক (রাঃ) থেকে বর্ননা করেন যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ অব্যাহতভাবে (জাহান্নামীদেরকে) জাহান্নামে নিক্ষেপ করা হবে। তবুও জাহান্নাম বলবে, আরো অধিক আছে কি? শেষ পর্যন্ত (আল্লাহ) রাব্বুল ইযযত এতে তার পা স্থাপন করবেন। তখন এর এক অংশ অপর অংশের সাথে মিলে গিয়ে সংকুচিত হয়ে আসবে এবং বলবে, তোমার ইজ্জত ও অনুগ্রহের কসম! ব্যস। আর সর্বদা জান্নাতের মধ্যে স্থান খালি থেকে যাবে। অবশেষে আল্লাহ এর জন্য অন্য মাখলুক পয়দা করবেন এবং খালি স্থানে তাদেরকে আবাসন দিবেন।