মু
মুসলিম শরীফ - হাদীস নং ৬,৯৫৫
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বাণীঃ يُثَبِّتُ اللَّهُ الَّذِينَ آمَنُوا بِالْقَوْلِ الثَّابِتِ 'যারা শ্বাশত বাণীতে বিশ্বাসী তাদেরকে আল্লাহ সুপ্রতিষ্ঠিত (অবিচল) রাখবেন' সম্পর্কে বলেন, এ আয়াত কবরের আযাব সম্পর্কে অবতীর্ণ হয়েছে। কবরে তাকে প্রশ্ন করা হয়, তোমার রব কে? সে বলে, আমার রব আল্লাহ এবং আমার নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই আল্লাহর এ বাণীর বাস্তবায়ন, 'যারা শ্বাশ্বত বাণীতে বিশ্বাসী তাদেরকে আল্লাহ ইহ-জগতে ও পর-জগতে সুপ্রতিষ্ঠিত রাখবেন।