Alhashorহাদীস সম্ভার
মু

মুসলিম শরীফ - হাদীস নং ৬,৯৫৯

প্রায় ১ মিনিট · ১৪১ শব্দ

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদর যুদ্ধে নিহত লোকদেরকে তিন দিন পর্যন্ত ফেলে রেখে দিয়েছিলেন। অতঃপর তিনি তাদের নিকট এসে তাদের (লাশের) সান্মুখে দাঁড়ালেন এবং তাদেরকে আওয়াজ দিয়ে বললেন, হে হিশামের পুত্র আবূ জাহল, হে উমায়্যা ইবনু খালফ, হে উকবা ইবনু রাবীআ, হে শায়বা ইবনু রাবীআ! তোমাদের প্রতিপালক তোমাদের সাথে যা ওয়াদা করেছেন তোমরা কি তা সঠিক পাওনি? আমার প্রতিপালক আমার সাথে যা ওয়াদা করেছেন আমি তা সঠিক পেয়েছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর এ কথা উমার (রাঃ) শুনে বললেনঃ হে আল্লাহর রাসুল! তারা তো দুর্গন্ধময় মৃত (লাশ)। কিভাবে তারা শুনবে এবং কিভাবে তারা উত্তর দিবে? তিনি বললেনঃ আমি তাদেরকে যা বলছি এ কথা তাদের থেকে তোমরা অধিক শুনছ না। তবে তারা জবাব দিতে সক্ষম নয়। অতঃপর তিনি তাদের সম্পর্কে আদেশ দিলে তাদেরকে হেঁচড়িয়ে নিয়ে বদরের কুপে নিক্ষেপ করা হল।

ছবি বানান